গৌরনদীতে পিকআপ-লরি সংঘর্ষে ২ জনের মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৮:১০ পিএম

ঢাকা-বরিশাল মহাসড়কে লরি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। অপর এক নারীকে আহত অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বরিশাল-গৌরনদী উপজেলার পৌর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা।

নিহত পিকআপচালক মাদারীপুরের কালকিনি উপজেলার মো. মহিম (২০) ও পিকআপের সামনে বসা যাত্রী বাকেরগঞ্জ উপজেলার আলেক হাওলাদার (৪২)। আহত হয়েছেন আলেক হাওলাদারের স্ত্রী আসমা বেগম (৩৫)।

এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, পুলিশ লরি ও পিকআপ আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত