শহীদ মিনারমুখী ছাত্র-জনতার মিছিল

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৩:৩৩ পিএম

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের প্লাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি বিক্ষোভ সমাবেশের ডাকে সাড়া দিয়ে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে একে একে জড়ো হতে শুরু করেছে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়সহ নানা পেশার মানুষরা। শনিবার (৩ আগস্ট) বিকলে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যায়ের বিভিন্ন প্রবেশদার দিয়ে দীর্ঘ মিছিল নিয়ে আন্দোলনকারীদের শহীদ মিনারে জড়ো হতে দেখা যায়।

এসময় আন্দোলনকারীদের- 'এক দুই তিন চার, শেখ হাসিনা গদি ছাড়’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’, ‘দফা এক দাবি এক, হত্যাকরীর পদত্যাগ’, ‘ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি নাসহ নানা স্লোগান দিতে শোনা যায়।

এর আগে গতকাল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সবাইকে শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান জানান আন্দোলনের সমন্বয়করা। একইসঙ্গে ডিবি কার্যালয় থেকে ছাড়া পাবার পর আন্দোলনের মূল সমন্বয়কেরা এবার স্বশরীরে কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন বলে জানান।

অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শনিবার বিক্ষোভ মিছিলের কেন্দ্রীয় কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে উপস্থিত থাকবেন। জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। কর্মসূচি সফলে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। মুক্তির বার্তা শহীদ মিনার থেকেই ছড়িয়ে পরবে সারা দেশে। 

এছাড়াও সকাল থেকে অন্যান্য সমন্বয়করা, ‘ছাত্র নাগরিক গণঅভ্যুত্থান’ লিখে পোস্ট করতে থাকেন। এর মাধ্যমে ব্যাপক, বড়, এবং গনকর্মসূচির ঘোষণা আসার ইঙ্গিত দেয়া হয়েছে বলে ধারণা অনেকের। 

এছাড়াও গতকাল সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

এর আগে ফেসবুক লাইভে এসে আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ সরকারকে ব্যাপক হুঁশিয়ারি জানান।

তিনি জানান, এই খুনি সরকারের সাথে আলোচনার সকল পথ বন্ধ হয়ে গেছে সারা দেশে আমাদের ৬ জন ভাইকে শহীদ করা হয়েছে আরও কতজন অজানা রয়েছে। সুতরাং আগামীকালকের মধ্যে আমাদের নয় দফা দাবি মানতে হবে অন্যথায় সারা দেশে অসহযোগ আন্দোলনের শুরু হবে প্রত্যেকটি পাড়া মহল্লা স্কুল কলেজসহ প্রতিটি প্রতিষ্ঠানে গণ কমিটি করে আন্দোলন চালিয়ে নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত