প্যারিসে অলিম্পিকের ব্যাডমিন্টন মিশ্র দ্বৈত ইভেন্টের ফাইনালে দক্ষিণ কোরিয়ার জুটিকে ২১-৮, ২১-১১ গেমে হারিয়ে সোনা জেতেন চীনের মিশ্র দ্বৈত জুটি হুয়াং ইয়া কিয়ং এবং ঝেং সিওয়েই।
হুয়াং এবং ঝেং পদক বুঝে নিয়ে বিজয় মঞ্চ থেকে নেমে লা চ্যাপেল অ্যারেনায় দর্শকদের সামনে ভিক্টরি ল্যাপ দেন। তখন এক কোণে দাঁড়িয়ে হুয়াংয়ের সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিলেন লিউ ইয়ুচেন। তিনি চীনের পুরুষ দৈত টেনিস দলের খেলোয়াড়।
ভিক্টরি ল্যাপ শেষে হুয়াং কাছে আসতেই তাকে একটি ফুলের তোড়া উপহার দেন লিউ। হুয়াংয়ের প্রমিক লিউ। এরপর লিউ হাসিমুখে কথা বলতে বলতে পকেটে হাত ঢুকিয়ে বের করে আনেন ছোট্ট একটি সাদা বাক্স। হুয়াং তখন ডান হাত দিয়ে মুখ ঢাকার ব্যর্থ চেষ্টায় লজ্জায় যেন আড়ষ্ট।
লিউ তার সামনে হাঁটু মুড়ে বসে পড়েন। বাক্স থেকে আংটি বের করে তুলে ধরেন হুয়াংয়ের সামনে। হুয়াং হাসতে হাসতে বাঁ হাত বাড়িয়ে দিলে অনামিকায় আংটি পরিয়ে দেন লিউ।
দোভাষীর সহায়তায় হুয়াং বলেন, ‘(বিয়ের) প্রস্তাবটা আমার জন্য চমক। কারণ, আমি গেমের প্রস্তুতি নিচ্ছি। আজ (গতকাল) আমি অলিম্পিক চ্যাম্পিয়ন এবং (বিয়ের) প্রস্তাবও পেয়েছি, যেটা আমি আশা করিনি।’
প্যারিস অলিম্পিকে এটাই প্রথম বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনা নয়। এর আগে অলিম্পিক ভিলেজে আর্জেন্টিনার ছেলেদের হ্যান্ডবল দলের খেলোয়াড় পাবলো সিমোনেট তার দেশের নারী ফিল্ড হকি দলের খেলোয়াড় মারিয়া ক্যাম্পয়কে বিয়ের প্রস্তাব দেন।
উগান্ডাকে রেকর্ড গড়ে প্রথম স্বর্ণ এনে দিলেন জোশুয়া
নিজ নিজ হিটে ষষ্ঠ হয়ে বিদায় ইমরান ও সোনিয়ার