কুষ্টিয়ায়  অবস্থান কর্মসূচি আন্দোলনকারীদের

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৪:০৮ পিএম

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন পালন করেছে আন্দোলনকারীরা। রবিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় শহরের সাদ্দাম মোড় থেকে ছোট ছোট আকারে মিছিল সহকারে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক দিয়ে চৌড়হাস মোড়ে সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জড়ো হয়ে সেখানে জনসমুদ্র সৃষ্টি হয়।

ছাত্র জনতা মজমপুর গেইটে সমাবেশ করার কথা থাকলেও কিছুলোক লাঠি সোটা ইটপাটকেল নিয়ে পুলিশকে ধাওয়া করলে পুলিশ সরে যায়। এসময় পুলিশ বক্সে ভাংচুর ও অগ্নিসংযোগ, বঙ্গবন্ধু ম্যূরাল ভাংচুর, জেলা আওয়ামী লীগ অফিসে ভাংচুর অগ্নিসংযোগসহ শহরের প্রধান সড়ক দখল করে নেয় তারা।

এ সময় হামলাকারীরা সাংবাদিকদের উপরও হামলা করে ক্যামেরা ভাংচুর করে। এসময় জেলা প্রশাসন ভবনের মূল ফটকে তালাবদ্ধ করে পুলিশ বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী কড়া পাহারায় থাকতে দেখা যায়। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত