টানা চারটি ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা ক্লাব ম্যানচেস্টার সিটি। সেই দলের একজন আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ। আসন্ন মৌসুম শুরুর আগে খবর, ম্যানসিটি ছাড়তে যাচ্ছেন আলভারেজ। ইতালির ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এমনটা জানিয়েছেন।
বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন সিটির জার্সিতে খুব বেশি সময় খেলারও সুযোগ পাননি। তাই তিনি নিজেই ম্যানচেস্টার সিটিকে জানিয়েছেন, আর থাকতে চান না। রোমানোর দেওয়া তথ্য মতে, আলভারেজের এজেন্ট আগামী সপ্তাহেই স্পেন যাবেন, সেখানে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে আলাপ হবে।
ম্যানচেস্টার সিটি আলভারেজকে ছেড়ে দিলেও বিনিময়ে ভালো দাম পেতে চায় বলে জানিয়েছেন রোমানো। সেক্ষেত্রে এই দাম ৪০ থেকে ৫০ মিলিয়ন ইউরো হতে পারে।
এ মুহূর্তে আতলেতিকো মাদ্রিদের পাশাপাশি পিএসজিও আগ্রহী আলভারেজকে দলে টানতে। পয়সায় এগিয়ে থাকা ফরাসি ক্লাবটি আলভারেজের জন্য আতলেতিকো মাদ্রিদের চেয়ে বেশি মূল্যের প্রস্তাব দিয়েছে বলেও জানা গেছে।
সিটিও চাচ্ছে আলভারেজের দামটা যেন হয় ৭০ মিলিয়ন ইউরোর সঙ্গে আরও ২০ মিলিয়ন অ্যাড অন হিসেবেই। ইংল্যান্ড গণমাধ্যমও এমন তথ্য জানিয়েছে।
ব্যালান্স বিম থেকে পড়ে গিয়ে পঞ্চম বাইলস
বিশ্বের দ্রুততম মানব নোয়াহ লাইলস