নেপালের রাজধানী কাঠমান্ডুর অদূরে গভীর জঙ্গলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ আরোহীর নিহত হয়েছেন। বুধবার (৭ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এপি এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।
নুয়াকোট জেলার সরকারি প্রশাসক কৃষ্ণ প্রসাদ হুমাগাই জানান, হেলিকপ্টারটি স্থানীয় সময় দুপুর ১টা ৫৪ মিনিটে কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সয়াপ্রুবেশি শহরের দিকে যাচ্ছিল। ধ্বংসস্তূপ থেকে ৪ পুরুষ ও এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। কাঠমান্ডুর উত্তর-পশ্চিমে সূর্যচৌর এলাকায় জঙ্গলে ঢাকা পাহাড়ে এই দুর্ঘটনাস্থল।
পুলিশ ও সেনাবাহিনীর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং অভিযানে সহায়তার জন্য দুটি উদ্ধারকারী হেলিকপ্টারও পাঠানো হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, এয়ার ডাইনেস্টির ইউরোকপ্টার এএস৩৫০ হেলিকপ্টারটি উড্ডয়নের মাত্র ৩ মিনিট পর টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আরোহী ৪ জন চীনা নাগরিক এবং পাইলট একজন নেপালি নাগরিক বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কাঠমান্ডু বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৮ জন নিহত ও একজন পাইলট আহত হওয়ার দুই সপ্তাহ পর এই দুর্ঘটনা ঘটল। কো-পাইলটসহ সৌরিয়া এয়ারলাইন্সের বিমানটিতে একজন যাত্রী ছাড়া সবাই নেপালি ছিলেন, যিনি একজন ইয়েমেনি নাগরিক ছিলেন।
রক্ষণাবেক্ষণের কাজে নেপালের দ্বিতীয় জনবহুল শহর পোখারায় যাওয়ার পথে বোম্বার্ডিয়ার সিআরজে ২০০ বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় সরকারি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানে থাকা যাত্রীদের অধিকাংশই বিমান সংস্থার কর্মী বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধ
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের জন্য বাসভবন প্রস্তুত হচ্ছে