জামালপুরে জেলা কারাগারে বন্দি আসামিদের মধ্যে হঠাৎ উত্তেজনা দেখা দিলে ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। এ সময় বিক্ষুব্ধ বন্দিরা বিক্ষোভ, অগ্নিসংযোগ করে বের হওয়া চেষ্টা করেন। এ ঘটনায় ছয়জন কারাবন্দি নিহত ও জেলার, কারারক্ষী ও বন্দিসহ ১৯ জন আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার আবু ফাতাহ।
শুক্রবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে জেলা কারাগারের প্রধান গেইটে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করা হয়। নিহতরা হলেন, আরমান, শ্যামল, জসিম ও রাহাত, ফজলে রাব্বি বাবু, রায়হান। এছাড়াও জেলার আবু ফাতাহ, কারারক্ষী রুকুনুজ্জামান (৫০), সাদেক আলী (৪৫), জাহিদুল ইসলাম (৪১) ও সোহেল রানাসহ ১৯ জন আহত হয়।
কারা কর্তৃপক্ষ জানান, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গ্রেপ্তার শিক্ষার্থী ও রাজনৈতিক মামলার বন্দি আসামিরা গত কয়েকদিনে কারাগার থেকে মুক্ত হয়েছে। অন্য মামলার আসামিরা কারাগারে বন্দি রয়েছে। সেই বন্দি আসামিরা দুইভাগে বিভক্ত হয়। তাদের একটি পক্ষ মুক্তির জন্য বিদ্রোহ করে এবং অপর পক্ষকে মারাধর করেন। পরে ওই বিদ্রোহী গ্রুপ দায়িত্বরত কারারক্ষীদের হাত-পা বেঁধে এবং জিম্মি করে।
পরে বিদ্রোহীরা প্রথম গেইট দিয়ে জেলারের কক্ষে ঢুকে তাকে প্রাধন গেইট খুলে দিতে বলেন। তখন তিনি গেইট খুলে দিতে অস্বীকৃতি জানালে বিদ্রোহীরা তার উপর আক্রমণ এবং মারধর করে। পরে বন্দিদের একটি পক্ষ ও কারারক্ষীদের সহায়তায় তিনি বের হয়ে আসে। এ সময় বিদ্রোহীরা জেলারের কক্ষ, হাসপাতাল ও বান্দিদের সাতটি সেলে আগুন ধরিয়ে দেয়।
কারারক্ষীরা ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারারক্ষীদের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কারাগারে অবস্থান নেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলে জানা যায়। এ ঘটনায় আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কাটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে জেলা কারাগারের জেলার আবু ফাতাহ বলেন, “বন্দিদের মধ্যে উত্তেজনা শুরু হয়। তারা দুই ভাগে বিভক্ত হয়ে মারামারি শুরু করে। এ সময় তারা আমাকে ও কারারক্ষীদের উপর আক্রমন করে। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়া হয়। পরিস্থিতি এখন সম্পূর্ন নিয়ন্ত্রনে রয়েছে। এ ঘটনায় ৬ জন বন্দি নিহত হয়েছে এবং আমি, কারারক্ষী ও বন্দিসহ ১৯ জন আহত হয়।”
অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন তারেক রহমান
শনিবার আবু সাঈদের বাড়িতে যাবেন ড. ইউনূস
শপথ নিয়ে যে বার্তা দিলেন দুই সমন্বয়ক
সাবেক পররাষ্ট্র সচিবের কাঁধেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব