ড্রোন হামলায় অর্ধশতাধিক রোহিঙ্গা নিহত

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৬:৫২ পিএম

মিয়ানমার থেকে পালানোর সময় রোহিঙ্গাদের ওপর ড্রোন হামলায় শিশুসহ অর্ধশতাধিক  নিহত হয়েছে। 

 প্রত্যক্ষদর্শী ও অধিকারকর্মীরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, গত সোমবার (৫ আগস্ট) রোহিঙ্গারদের ওপর ড্রোন হামলার এ ঘটনা ঘটে। তারা মিয়ানমারে সহিংসতা থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসছিলেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কাদার ভেতর অসংখ্য মরদেহ পড়ে রয়েছে। আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের স্যুটকেস ও ব্যাগগুলো।

আহত মোহাম্মদ ইলিয়াস (৩৫) বলেন, হামলায় তার গর্ভবতী স্ত্রী এবং দুই বছর বয়সী মেয়ে মারা গেছেন।

তিনজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন,  ড্রোন হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন।
এই হামলার জন্য আরাকান আর্মি দায়ী। তবে গ্রুপটি অভিযোগ অস্বীকার করেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত