অভ্যুত্থান ব্যর্থ করার বহুমুখী অপতৎপরতা চলছে : সাইফুল হক

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৩:৪৭ এএম

ছাত্র-জনতার অভ্যুত্থানের বিজয়কে প্রশ্নবিদ্ধ ও কালিমালিপ্ত করার বহুমাত্রিক অপতৎপরতা চলছে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গতকাল শনিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘গণ-অভ্যুত্থানের সুযোগে দুর্বৃত্তরা নৈরাজ্য, লুটপাট ও দখলদারিত্ব শুরু করেছে। নতুন সরকারকে ব্যর্থ করারও বহুমুখী তৎপরতা চলছে। এসব রোধ করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে।’ সে সময় তিনি ছাত্র-জনতাকে সতর্ক থাকার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, এপোলো জামালী, ফিরোজ আহমেদ, সজীব সরকার রতন, সাইফুল ইসলাম, স্নিগ্ধা সুলতানা ইভা, নির্মল বড়ুয়া মিলন, শেখ মোহাম্মদ শিমুল, মীর রেজাউল আলম, শাহীন আলম, আইয়ুব আলী, ইমরান হোসেন, আবুল কালাম আজাদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত