গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. ইমাম রাজী টুলুর সাথে মতবিনিময় করেছেন আজম খান।
রবিবার (১১ আগস্ট) বিকালে কালীগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. ইমাম রাজী টুলুর সাথে মতবিনিময় করেন কালীগঞ্জ হিজল তমাল এর স্বত্বাধিকারী আজম খান।
বীর মুক্তিযোদ্ধা আজম খান সাংবাদিকদের জানান, আমি ইতিমধ্যে কালীগঞ্জ উপজেলা পরিষদ, সরকারী হাসপাতাল, কালীগঞ্জ থানাসহ কালীগঞ্জের সকল শিল্প প্রতিষ্ঠান ও বিভিন্ন মন্দিরে পরিদর্শন করেছি। কালীগঞ্জের আইনশৃঙ্খলার বিষয়ে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. ইমাম রাজী টুলুর সাথে মতবিনিময় করেছি। ছাত্র-জনতার আন্দোলন ও ত্যাগের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, তা যেন দেশের জন্য মঙ্গলজনক হয়। জাতি গঠনে সকল ভেদাভেদ ভুলে ও মত পার্থক্যে লিপ্ত না হয়ে সমবেতভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমরা যেন সম্মিলিতভাবে দেশ ও জাতিকে গড়ে তুলতে পারি। আমি সব সম্প্রদায়ের নিজস্ব অধিকারে বিশ্বাস করি। সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটি সমপ্রীতির কালীগঞ্জ গড়তে চাই। সারা দেশের ন্যায় কালীগঞ্জে যে সকল অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি চাইনা। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচারের দাবি করছি।
