প্রাইভেট কার থেকে দেশি অস্ত্র উদ্ধার করলেন ছাত্ররা

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০২:২১ এএম

রাজশাহীতে প্রাইভেট কার থেকে দেশি অস্ত্র উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। এ সময় এক যুবককে আটক করেন তারা। গত শনিবার রাতে নগরীর রেলগেট এলাকা থেকে বেশ কিছু দেশি অস্ত্রসহ ওই যুবককে আটক করেন তারা। পরে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আটক হোসেন মিয়া (৩০) নগরীর চন্ডিপুর এলাকার বাসিন্দা। রাজশাহী-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম ম-ল এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহীতে শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণকালে গত শনিবার রাতে রেলগেট এলাকায় গাড়ি তল্লাশি করেন। এ সময় একটি প্রাইভেট কার তল্লাশিকালে পেছনে দুটি বস্তায় থাকা হাসুয়া, লাঠি, পাইপসহ বিভিন্ন ধারালো দেশি অস্ত্র পাওয়া যায়। পরে শিক্ষার্থীরা গাড়ি ও অস্ত্র বিজিবির কাছে সোপর্দ করেন। আটক যুবককেও বিজিবির হাতে তুলে দেওয়া হয়।

রাজশাহী-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল বলেন, এ ঘটনায় রাতেই নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার হোসেন মিয়াকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত