নোয়াখালী-৬, হাতিয়া আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলীকে তাদের হেফাজতে নিয়েছে।
নৌবাহিনীর সদস্যরা গতকাল রবিবার রাত ৩টায় মোহাম্মদ আলীকে তার উপজেলা সদর ওছখালীর বাসা থেকে গাড়িতে তুলে হাতিয়া দ্বীপ সরকারি কলেজে অবস্থিত তাদের ক্যাম্পে নিয়ে যায়। এ সময় তার বাসায় থাকা হাজারো নেতাকর্মী কান্নায় ভেঙে পড়েন।
সাংসদ নানা রোগে অসুস্থ থাকায় তার স্ত্রী সাবেক সাংসদ আয়েশা ফেরদাউসও তার সঙ্গে রয়েছেন।
হাতিয়ায় কর্মরত নৌবাহিনী সূত্র সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেছে। এখানে উল্লেখ্য যে, হাতিয়াবাসীর জীবনযাত্রা স্বাভাবিক রাখতে নৌবাহিনী দায়িত্ব পালন করছে।
