যশোরে ট্রাফিক নিয়ন্ত্রণে ফিরেছে পুলিশ

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০২:১৬ পিএম

যশোরে ছয় দিন পর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব পালন করতে থাকেন। এসময় তাদের সাথে শিক্ষার্থীরাও ছিলেন। তারাও পুলিশের সাথে সড়কের শৃঙ্খলা বজায়ে কাজ করেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, “মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে যশোরের পুলিশ।”

যশোর ট্রাফিক পুলিশের পরিদর্শক নিশিকান্ত বিশ্বাস বলেন, “তারা দায়িত্ব পালন শুরু করেছেন। শিক্ষার্থীদের সাথে মিলে আজ থেকে কাজ শুরু করলেন।”

গত ৫ আগস্ট দেশ জুড়ে গণ-অভ্যুত্থানের পর গতকাল রোববার পর্যন্ত দেশের অন্যান্য স্থানের মতো যশোরও ছিল পুলিশ শূন্য। শনিবার থানাগুলোতে কিছু পুলিশের দেখা মিললেও দায়িত্ব পালন থেকে বিরত ছিলেন তারা। এর মধ্যে গত শুক্রবার রাতে দু’টি হত্যার ঘটনা ঘটেছে যশোরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত