কবি নজরুল বিশ্ববিদ্যালয়

উপাচার্যসহ শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ দাবিতে অনশন

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৭:১১ এএম

অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সৌমিত্র শেখরসহ শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংশ্লিষ্টরা। এ সময় তারা আমরণ অনশনেরও ঘোষণা দেন। গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ হুমায়ুন কবীর ও তাদের সহচরদের পদত্যাগের দাবি জানান। তাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এমদাদুল হুদা, সিসি বিভাগের অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত