ঢামেক

আন্দোলনে আহতের আট দিন পর যুবদল নেতার মৃত্যু

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৭:১৬ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় পল্টন এলাকায় যুবলীগ-আওয়ামী লীগের হামলায় আহত যুবদল নেতা ওবায়দুল হক (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৯ নম্বর ইউনিট যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। এর আগে গত ৪ আগস্ট হামলায় আহত হয়েছিলেন।

২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন জানান, ওবায়দুলের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্ত চড়পাড়া গ্রামে। বাবার নাম নিজামুল হক। ওবায়দুল তেজগাঁও উত্তর বেগুনবাড়ি এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়াবাসায় থাকতেন। ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন ওবায়দুল।

তিনি আরও জানান, গত ৪ আগস্ট বিকালে পল্টন নাইটএ্যাঙ্গেল মোড়ে যখন পুলিশের সাথে আন্দোলনকারীদের সংর্ঘষ চলছিল, তখন যুবলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিএনপি কর্মীদের ওপর হামলা করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওবায়দুলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত