ক্ষমতাসীন দলের নেতা হিসেবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সেপ্টেম্বরে দলের নির্বাচনে তিনি অংশ নেবেন না। অর্থাৎ খুব দ্রুতই নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান। টোকিওতে গতকাল বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে ফুমিও কিশিদা নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে কিশিদা বলেন, এলডিপির নেতৃত্বে একজন নতুন মুখের জন্য সময় এসেছে এবং তিনি তাদের নেতৃত্বকে পুরোপুরি সমর্থন করবেন।
কিশিদা সাংবাদিকদের বলেন, এই নির্বাচনে জনগণকে দেখাতে হবে যে এলডিপি পরিবর্তন হচ্ছে এবং দলটি নতুন নেতৃত্ব দেখতে পাবে। আগামী সেপ্টেম্বর মাসেই লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট হিসেবে কিশিদার মেয়াদ শেষ হবে। এলডিপির প্রধান হিসেবে কে তার জায়গা নেবেন তা নিয়ে শুরু হবে প্রতিযোগিতা।
