পাগলা মসজিদে এবার পাওয়া গেল ৭ কোটি টাকা

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৮:০১ পিএম

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৯টি দানবাক্সে এবার মিলেছে ২৮ বস্তা টাকা। সেসব টাকা গণনা শেষে পাওয়া গেছে ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা। এসব টাকা কিশোরগঞ্জ রূপালী ব্যাংকের শাখায় জমা হয়েছে। এবার ৩ মাস ২৭ দিন পর দানবাক্সগুলো খোলা হয়। 

শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় টাকার অঙ্কের এ তথ্য নিশ্চিত করেছেন রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. রফিকুল ইসলাম।

এর আগে শনিবার সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে ৯টি লোহার দানবাক্স খোলা হয়। এতে এবার রেকর্ড ২৮ বস্তা টাকা পাওয়া যায়। এসব টাকা গণনায় অংশ নেন প্রায় ৩৫০ জনের একটি দল।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, এবার আমরা ৩ মাস ২৭ দিন পর দানবাক্স খুলে রেকর্ড ২৮ বস্তা টাকা পাই। ব্যাংক কর্মকর্তা ও মাদ্রাসাছাত্ররা টাকা গণনার কাজ করেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত