রাজবাড়ীতে নতুন শিক্ষাক্রম বাতিল, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় শিক্ষক ফোরাম রাজবাড়ী জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে জাতীয় শিক্ষক ফোরাম রাজবাড়ী জেলা শাখার সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কেরাতুল কোরানিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আবু ইউসুফ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনা সরকার বর্তমান শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। অবিলম্বে বর্তমান শিক্ষাক্রম বাতিল করে আগের শিক্ষাক্রম ফেরত আনার জোর দাবি করেন তারা।
×
