সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৪:৪০ পিএম

সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আরটিভির সুনামগঞ্জ প্রতিনিধি শহীদনূর আহমেদ ও সময় টিভির প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্র এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।

সোমবার (১৯ আগস্ট)  দুপুরে ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, সাংবাদিক জসিম উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে সাংবাদিক হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, পেশাগত কাজে সাংবাদিকদের উপর হামলা, মামলা, বন্ধ না হলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবেনা। সাংবাদিক শহীদনূর ও হিমাদ্রী শেখরের উপর হামলাকারীদের বিচারের আওয়তায় আনতে প্রশাসনের নিকট দাবি করেন বক্তরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত