চট্টগ্রামের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে ভারী বর্ষণের সতর্কবাণীতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ২২ আগস্ট সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার/ ২৪ ঘণ্টায়) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার বা তার বেশি/ ২৪ ঘণ্টায়) বর্ষণ হতে পারে।
ফলে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
কুমিল্লায় ১৮৮, কক্সবাজারে ১৬২ মিলিমিটার বৃষ্টিপাত