ঢাবি শিক্ষক সমিতিকে প্রত্যাখ্যান করল সাদা দল

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৩:৩৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী সাদা দল সমর্থক শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে প্রত্যাখ্যান করছে। আজ বৃহস্পতিবার সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সাদা দল নেতারা লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অনির্বাচিত শিক্ষক সমিতির বিগত দিনের কর্মকাণ্ড শিক্ষক-শিক্ষার্থী বান্ধব না হওয়ায়, স্বৈরাচারী সরকার ও তাদের দোসরদের অব্যাহত সমর্থন প্রদান করায় এবং সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল সমর্থক শিক্ষকবৃন্দ শিক্ষক সমিতিকে প্রত্যাখ্যান করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত