বিকেল ৫টার পর ভিক্ষা করলেই ১ হাজার ৫০০ টাকা জরিমানা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তির সময়সীমা নির্ধারণ করে ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন স্থানীয় ফকির কমিটির সভাপতি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বিকেল ৫টার পর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না। এ নির্দেশনা অমান্য করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানাসহ কারাদণ্ডের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে মাইকে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করা যাবে না। কেউ এ সিদ্ধান্ত অমান্য করলে তাঁর বিরুদ্ধে ১ হাজার ৫০০ টাকা জরিমানার পাশাপাশি কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়া হয়।

এমন ঘোষণাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। 
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, তিনি এ ধরনের ঘোষণার বিষয়ে অবগত নন।

সর্বশেষ সর্বাধিক পঠিত