স্বাস্থ্যের চার কর্মকর্তাকে বদলি

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৪:০১ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে অধিদপ্তর থেকে সরানো হয়েছে। তাকে অধিদপ্তর থেকে বদলি করে মহাখালীর জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের (আইপিএইচ) পরিচালক করা হয়েছে। একইভাবে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক অধ্যাপক ডা. মো.. শামিউল ইসলামকে বদলি করে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে নেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের যে কয়েকজন কর্মকর্তার অপসারণের দাবিতে আন্দোলন করছেন সাধারণ চিকিৎসকরা, তাদের মধ্যে এই দুই কর্মকর্তাও রয়েছেন। অন্যদের মতো এই দুই কর্মকর্তার বিরুদ্ধেও নানা ধরনের অনিয়ম ও আওয়ামী লীগ পন্থী দলীয় চিকিৎসক হিসেবে অভিযোগ করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার এই দুই কর্মকর্তাসহ স্বাস্থ্যের মোট চারজন কর্মকর্তার বদলি আদেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।

অন্য দুইজনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেরিনা ফ্লোরাকে নিপসমের পরিচালক ও আইপিএইচ পরিচালক অধ্যাপক ডা. কাজী শফিকুল হালিমকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখায় নেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সহকারী সচি এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলিপূর্বক এই পদায়নের তথ্য জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত