মার্তিনেজের সঙ্গে ২০২৯ পর্যন্ত চুক্তি ভিলার

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৯:৪৪ পিএম

আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলায় খেলছেন ২০২০ সাল থেকে। ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত মার্টিনেজের সঙ্গে চুক্তি ছিল ভিলার। তবে নতুন চুক্তিতে আরও দুই মৌসুম মেয়াদ বাড়ানো হয়েছে।

২০২৯ সাল পর্যন্ত অ্যাস্টন ভিলার জার্সিতে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন বিশ্বকাপ জয়ী এমিলিয়ানো মার্তিনেজ।

২০২০ সালে আর্সেনাল থেকে চার বছরের চুক্তিতে ভিলায় যোগ দিয়েছিলেন এমি। পরে ২০২২ সালে আরও তিন বছরের জন্য তার সঙ্গে চুক্তি করে ক্লাবটি। এবার চুক্তির মেয়াদ ফের বাড়ানো হলো।

এখন পর্যন্ত ভিলার হয়ে ১৫০ ম্যাচ খেলেছেন মার্তিনেজ। গত মৌসুমে প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানে থেকে শেষ করে অ্যাস্টন ভিলা। তাতে প্রথমবারের মতো সুযোগ পায় চ্যাম্পিয়ন্স লিগে খেলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত