রোহিঙ্গা ক্যাম্পে আরএসওর গুলিতে যুবক নিহত

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৭:০৬ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) সদস্যদের গুলিতে মো. ঈসমাঈল নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ৪ নম্বর (এক্সটেনশন) বি-৬ ব্লকে এ হত্যার ঘটনা ঘটে। নিহত যুবক একই ক্যাম্পের ইলিয়াসের ছেলে।

পুলিশ জানায়, ঘরে ঢুকে সন্ত্রাসী সংগঠন আরএসও বাহিনীর ৮ থেকে ১০ জনের একটি দল ঈসমাঈলকে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার-পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত