নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে বারদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) বিকাল ৫টায় র্যালিটি লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম থেকে শুরু হয়ে বাজারে বিভিন্ন রাস্তায় হয়ে গৌরাঙ্গ মহা প্রভু মন্দিরে প্রদক্ষিণ করে ফের লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম এসে শেষ হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম কমিটির আশ্রমের সদস্য সচিব সাংবাদিক শ্রী শংকর কুমার দে, শ্মশান কমিটির সভাপতি সুরেষ দাস, সাধারণ সম্পাদক হরী গোপাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মানিক শীল, নারায়ণ সাহা, রিপন শীল প্রমুখ।
লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম কমিটির আশ্রমের সদস্য সচিব সাংবাদিক শ্রী শংকর কুমার দে বলেন, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মুন্সির নেতৃত্বে আমাদের সম্প্রদায়ের রক্ষার স্বার্থে র্যালি উপলক্ষে বিভিন্ন সংগঠনের নেতারা সহযোগিতা করেছেন।
