ডিলিট হওয়া ছবি ফেরত পেতে

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১২:২৬ এএম

ডিলেট হয়ে যাওয়া ছবিপুনরুদ্ধার করতে পারবেন যেভাবে জেনে নিন

প্রথমে ট্র্যাশ বিন চেক করুন : ডিলেট হয়ে যাওয়া ছবির জন্য গুগল ফটোসের ট্র্যাশ বিন ডিজিটাল রিসাইক্লিং সেন্টারের মতো কাজ করে। কারণ ডিলেট হয়ে যাওয়া ফটো বা ভিডিও এখানে অস্থায়ীভাবে ৬০ দিনের জন্য সেভ থাকে। ভুলবশত কোনো ছবি ডিলেট হলে ট্র্যাশ বিন অ্যাক্সেস করার জন্য প্রথমে ফোন বা ট্যাবলেটে গুগল ফটোস অ্যাপ খুলুন। এরপর স্ক্রিনের নিচে ‘লাইব্রেরি’-তে ট্যাপ করুন। এখন খুঁজে ট্র্যাশ অপশনটি সিলেক্ট করুন। যে ফটো বা ভিডিওটি ডিলেট হয়েছে সেটি খুঁজুন। ছবি পেলে, তার ওপর ক্লিক করুন। এরপর ‘রিস্টোর’ অপশনে ক্লিক করুন। ছবি বা ভিডিওপুনরায় লাইব্রেরি, অ্যালবাম, এমনকি গ্যালারিতেও খুঁজে পাবেন।

ট্র্যাশ বিনে ছবি না থাকলে :  ৬০ দিনের মেয়াদ শেষ হয়ে গেলে ট্র্যাশ বিন অটোমেটিক খালি হয়ে যাবে। তখন ছবি পুনরুদ্ধার চ্যালেঞ্জিং। সে জন্য আরও কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে পারেন।

গুগল ড্রাইভে অনুসন্ধান : কখনো কখনো গুগল ফটোস থেকে ছবি ডিলেট হয়ে যাওয়ার পরও ছবি গুগল ড্রাইভে থাকতে পারে। তাই গুগল ড্রাইভে ফাইলের নাম বা কি-ওয়ার্ড ব্যবহার করে খুঁজুন।

ডিভাইসের গ্যালারি যাচাই : ফটোর অটোমেটিক ব্যাকআপ এনাবল না থাকে তাহলেডিভাইসের গ্যালারিতে থাকতে পারে। তাই গ্যালারিতে ছবি খুঁজুন।

থার্ডপার্টি ডেটা রিকভারি টুল : শতভাগ না হলেও কিছু ডেটা রিকভারি অ্যাপ ফোনের স্টোরেজ স্ক্যান করে ডিলেট হওয়া ডকুমেন্ট পুনরুদ্ধার করতে পারে।

যেভাবে ছবি হারাবে না : অটোমেটিক ব্যাকআপ অন রাখুন। ডকুমেন্টগুলো কম্পিউটার বা এক্সটারনাল হার্ড ড্রাইভে সেভ রাখুন। এই ধরনের সমস্যা

এড়াতে ‘আর্কাইভ’ এবং ‘লক’-এর মতো গুগল ফটো ফিচারগুলো ব্যবহার করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত