৯ দফা দাবি

তীর-ধনুক নিয়ে রাস্তায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১২:৩৭ এএম

দিনাজপুরে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, ভূমি কমিশন গঠনসহ নানা দাবিতে তীর-ধনুক হাতে নিয়ে রাস্তায় নেমেছে হাজারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন। গতকাল বুধবার দিনাজপুর শহরের সরকারি কলেজ মোড়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

এদিন দুপুরে কলেজ মোড় থেকে এক বিক্ষোভ-মিছিল করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর ৯ দফা দাবি-সংবলিত স্মারকলিপি দেওয়া হয়।

সমাবেশে বক্তব্য দেন মানিক সরেন, মানিক সরকার মুর্মু, নারায়ণ মার্ডীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত