লন্ড‌নে ঘ‌রে মিলল তিন শিশুসহ চারজনের লাশ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৭ এএম

লন্ডন নগরীর উপকন্ঠ সারেতে একটি বাড়িতে তিন শিশুসহ চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ আগস্ট)  স্টেইনস-আপন-টেমস-এর ব্রেমার রোডের একটি বাড়ি থেকে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।

পু‌লি‌শের একজন মুখপাত্র জানান, পুলিশ স্টেইনস-আপন-টেমস-এর ব্রেমার রোডের একটি বাড়িতে তাদের মৃতদেহ খুঁজে পায়। শনিবার রাত সা‌ড়ে দশটার দি‌কে এ রি‌পোর্ট লেখা পর্যন্ত নিহত‌তের নাম, বয়স ও জাতীয়তা প্রকাশ ক‌রে‌নি পুলিশ। তাদের মৃত্যুর পেছনের কারণ জানার জন্য একটি তদন্ত চলছে। কিন্তু সারে পুলিশ প্রাথ‌মিকভাবে মনে করছে এ ঘটনায় কোনো তৃতীয় পক্ষ জড়িত ছিল না ৷ 

পু‌লি‌শের প্রধান পরিদর্শক লুসি স্যান্ডার্স আ‌রও বলেন, ‘বর্তমানে আশেপাশের এলাকায় পুলিশ নি‌য়ো‌জিত রয়েছে এবং আমরা আমাদের তদন্ত পরিচালনা করার সময় স্থানীয় বাসিন্দাদের ধৈর্য ধারণ করার আহ্বান জানাই।বর্তমানে একটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। লোকেশনে এবং আশেপাশের এলাকায় পুলিশের উপস্থিতি, এবং আমরা তদন্ত করার সময় স্থানীয় বাসিন্দাদের ধৈর্য ও বোঝার জন্য ধন্যবাদ জানাতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত