ঠাকুরগাঁওয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৭ পিএম

সাম্প্রতিক সময়ে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে জড়িত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সম্প্রীতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।  

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বৃষ্টির মধ্যেই জড়ো হয় শিক্ষার্থীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে চৌরাস্তাা হয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ করে তারা। 

সর্বধর্মীয় ঐক্যজোট ঠাকুরগাঁওয়ের আয়োজনে সমাবেশে বক্তব্য দেন রিংকু রায়, টিংকু রায়, সি, এম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আলবিদা হাবিব ঐশী, রিভার ভিউ বিএম কলেজের শিক্ষার্থী রাকিব, ভবেশ রায়, খুশি রায়, জিয়াদ হাসান, মো. রাকি, রাব্বি, পাপন ঠাকুর, হাসান, নেহা, তাপসী, সিপিবি জেলা কমিটির নেতা বাবু, তেল গ্যাস জেলা কমিটির সদস্য সচিব  মাহাবুব আলম রুবেল প্রমুখ। 

বক্তারা, দুষ্কৃতিকারীদের প্রতিরোধ করার জন্য ছাত্র জনতার ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার আহ্বান জানান। সকল ধর্মের মানুষদের একত্রিত হয়ে সচেতন থাকার বিষয়টি তুলে ধরেন বক্তারা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত