সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং তার তিন ভাইসহ ১২৪ জনের বিরুদ্ধে ১০ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে আদালতে মামলার আবেদন করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন ভিকটিমের বাবা জালাল আহমদ।
তিনি রাঙ্গুনিয়া থানাধীন ইসলামপুর ৬ নং ওয়ার্ড এলাকার মফজল আহমদের ছেলে। বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী জিয়াউল হক জিয়া জানান, আদালত বাদীর বক্তব্য শুনে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দিতে রাঙ্গুনিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার আবেদনে বাদী অভিযোগ করেন, চলতি বছরের ২১ এপ্রিল বিকাল ৩টার দিকে রাঙ্গুনিয়ার ইসলামপুর এলাকায় কেবিসি ব্রিকফিল্ডের (ইটভাটার) মাটি কাটা নিয়ে স্থানীয় রাজনৈতিক দুই গ্রুপ সংঘর্ষ ও মারামারিতে লিপ্ত হয়। আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্কেভেটর দিয়ে মাটি কাটা শুরু করে। এ সময় স্কেভেটর দিয়ে কাটা মাটি চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয় বাদী জালাল আহমদের ১০ বছর বয়সী শিশু ইয়াছমিন আরাফাত।
হাছান মাহমুদ ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন তার ভাই খালেদ মাহমুদ, মোরশেদ মাহমুদ ও রাসেল মাহমুদ, স্থানীয় পেয়ার মোহাম্মদ চৌধুরী পাড়ার মৃত আবদুল মান্নানের ছেলে মো. জাসেদ ওরফে সন্ত্রাসী জাসেদ, ১ নং রাজানগর ইউনিয়নের সাতঘড়িয়া পাড়ার মৃত লিয়াকত আলী চেয়ারম্যানের ছেলে মো. সামশুল আলম তালুকদার ওরফে কোপা সামশু প্রমুখ।
হারুনের নামে মামলা ৩৮, মামুন ৩৬, হাবিব ৩৩