নিউজিল্যান্ডে মাওরিদের নতুন রানি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০ পিএম

নিউজিল্যান্ডের মাওরি জনগোষ্ঠীর প্রধানদের কাউন্সিল না ওয়াই ই তে জো পাকি কে তাদের রানি হিসাবে বেছে নিয়েছে। ২৭ বছর বয়সি না ওয়াই হলেন মাওরিদের ইতিহাসে সবচেয়ে কমবয়সী রানী। সদ্যপ্রয়াত মাওরি রাজা তুহেইশিয়ার ছোট মেয়ে। 

মাওরি কাউন্সিলের সাংস্কৃতিক পরামর্শদাতা কারাতিয়ানা তাইয়ুরু বার্তাসংস্থা এএফপি-কে জানিয়েছেন, ‘সাধারণ মাওরি ঐতিহ্য অনুসারে রাজার বড় ছেলেই সিংহাসনে বসার ক্ষেত্রে প্রাধান্য পায়। এক্ষেত্রে সেই ঐতিহ্য থেকে সরে এসেছেন মাওরিরা। একজন তরুণী মাওরি নারী রানি হচ্ছেন এটা দেখাও সৌভাগ্যের বিষয়।’

তাইয়ুরু আরও বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈশ্বিক উষ্ণায়ন, সামাজিক পরিবর্তনের সময়ে নিউজিল্যান্ডের মাওরিরা সংকটে পড়েছে, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য একজন তরুন নেতৃত্বের দরকার ছিল।’

মাওরিদের রাজা বা রানির হাতে কোনো আইনি ক্ষমতা নেই, এটা মূলত আলংকারিক পদ। তবে মাওরিদের মধ্যে রাজা ও রানির একটা প্রভাব আছে।

নিউজিল্যান্ডের জনসংখ্যার মধ্যে ১৭ শতাংশ হলেন মাওরি। তাদের মধ্যে দারিদ্র ও বেকারত্ব অন্য জাতিগোষ্ঠীর তুলনায় বেশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত