গণঅভ্যুত্থানে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, সেই অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে আমরা আবারও রক্ত দিতে প্রস্তুত আছি বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার শহীদি মার্চ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ভুলেও কেউ ফ্যাসিস্টদের দোসর হওয়ার চেষ্টা করবেন না। যারা ফ্যাসিস্টদের বিন্দুমাত্র ধারণ করে তাদের উদ্দেশে বলতে চাই, যদি দোসর হয়ে থাকার চেষ্টা করেন তাহলে এ দেশের ছাত্র-জনতা এক সঙ্গে তাদের প্রতিহত করবে। কোনো চাঁদাবাজ, ক্ষমতার অপদখলকারী, সিন্ডিকেটদের অবস্থান এ দেশে হবে না৷
সমন্বয়ক আব্দুল কাদের বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারো মানুষকে নির্মমভাবে হত্যার দায় শেখ হাসিনা ও তার দোসরদের নিতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেখ হাসিনাসহ সকল অপরাধীর ফাঁসির দাবি জানাই।
নিউজিল্যান্ডে মাওরিদের নতুন রানি
সমকামী যৌন সম্পর্ক নিয়ে মেডিকেল বইয়ের নতুন তথ্য নিয়ে বিতর্ক