ময়লা শার্ট, সঙ্গে গাঢ় প্যান্ট এবং একটি বুলেটপ্রুফ জ্যাকেট গায়ে সামনে এলেন আলিয়া ভাট। এ সময় তার হাতে ছিল একটি হাতুড়িসহ অন্য সরঞ্জাম। অন্তর্জালে উন্মুক্ত হয়েছে অভিনেত্রীর নতুন সিনেমা ‘জিগরা’র নতুন পোস্টার। সেই পোস্টারেই এমন বেশে হাজির হয়েছেন এই বলিউড অভিনেত্রী।
ভাসান বালা পরিচালিত ‘জিগরা’র নতুন পোস্টার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে আলিয়া ভাট ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গল্পটি খুব দীর্ঘ, তবে আমার ভাইয়ের সময় খুব কম।’ পোস্টারে দেখা যায়, আলিয়া অবাক হয়ে তাকিয়ে আছেন, যা জিগরায় তার ভূমিকা কেমন হবে তার আভাস দিয়েছে।
পোস্টে এক ভক্ত মন্তব্য করেন, ‘বাহ অসাধারণ আলিয়া... অপেক্ষা করতে পারছি না। অভিনেতা জাহ্নবী কাপুর আলিয়ার পোস্টের মন্তব্য বিভাগে একগুচ্ছ আগুনের ইমোজি দিয়েছেন। আরও একজন ব্যক্তি লিখেছেন, ‘বাহ আরেকটি পোস্টার!! এটা শুধু বাহ!! এখন টিজারের অপেক্ষা...’
‘জিগরা’ নির্মিত হয়েছে ধর্মা প্রোডাকশনের পাশাপাশি তার প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইন প্রোডাকশনের অধীনে। এর পরিচালক ভাসান বালা, যিনি এর আগে মনিকা ও মাই ডার্লিং, পেডলার্স এবং মর্দ কো দর্দ নেহি হোতার মতো চলচ্চিত্র পরিচালনা করেছিলেন।
২৭ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও ১১ অক্টোবর থেকে দর্শকরা প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পারবেন।
