রাজধানীর মোহাম্মদপুর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকা থেকে এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
র্যাব-২ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেড়িবাধ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি শর্টগান ও ৯৮ রাউন্ড গুলি ও ১টি পুলিশ বেল্ট উদ্ধার করা হয়েছে।
