রাজধানীর যাত্রাবাড়ীতে ২৫ শহিদ পরিবারকে ৫০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শনির আখড়ায় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যদের স্মৃতিচারণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরা সদস্য আব্দুর রহিম জীবন।
আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মাওলানা সাদেক বিল্লাহ, আবুল কালাম আজাদ, শাজাহান খান, মীর বাহার আমিরুল ইসলাম, মাওলানা বায়জিদ হাসান, আবুল হোসেন, নওশাদ আলম ফারুক, জুনায়েদ ইসলাম, মিজানুর রহমান মালেক, শাফিউল আলম, আহমেদ রাসেল, মির্জা হেলাল, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আমান উদ্দিন আমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
৩৭০ ধারা ইতিহাস আর ফিরবে না: অমিত শাহ