সান মারিনো ফিফা র্যাংকিংয়ে আছে সবার শেষে (২১০)। ইউরোপের এই দেশটি ২০ বছর পর জিতেছে ফুটবল ম্যাচ। নেশনস লিগে বৃহস্পতিবার সান মারিনো ১-০ গোলে হারায় র্যাংকিংয়ে ১৯৯ অবস্থানে থাকা লিখটেনস্টাইনকে।
২০ বছর পর প্রথমবার ম্যাচ জিতলেও সান মারিনো ফুটবল দলের টুইটার অ্যাডমিন দাবি করছেন তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে ভালো দল।
যুক্তিবিদ্যায় কৌতুকের মতো একটি কথা আছে 'গরু ঘাস খায়। মানুষ গরুর গোস্ত খায়। তার মানে, মানুষ ঘাস খায়।' সান মারিনোর টাইটার অ্যাডমিনের মজাটাও কিছুটা যুক্তিবিদ্যার এই বাক্যর মতোই।
তো সান মারিনো ফুটবল দলের টাইটার অ্যাডমিনের যুক্তিটা কি। ২০০৩ সালের এপ্রিলে লিখটেনস্টাইন হারিয়েছিল সৌদি আরবকে। সৌদি আরব ২০২২ বিশ্বকাপে হারিয়েছে আর্জেন্টিনাকে। আর সান মারিনো হারাল লিখটেনস্টাইনকে।
এই তিন ম্যাচের স্কোরলাইনের ছবি দিয়েই সান মারিনোর টুইটার একাউন্ট থেকে পোস্ট করে লেখা হয়, ‘আমাদের মতে, সান মারিনো আর্জেন্টিনার চেয়েও ভালো দল!’
২০ বছর পর নিজেদের ইতিহাসের দ্বিতীয় জয় পাওয়ার পর ৩৩ হাজার জনসংখ্যার দেশটি এমন মজা করতেই পারে!
ব্রাজিল মাঠে নামার আগেই ছিটকে গেলেন মিলিতাও