২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলের ছয় নম্বরে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় আগামীকাল সকালে ব্রাজিল মুখোমুখি হবে ইকুয়েডরের।
মাঠে নামার আগেই এসিএল ইনজুরিতে দল থেকে ছিটকে গেলেন ডিফেন্ডার এদের মিলিতাও।
ব্রাজিলের অনুশীলনে গেল বুধবারই পায়ে ব্যথা অনুভব করেছিলেন মিলিতাও। পরদিন ২৬ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের ডান ঊরুর পেশিতে চোট ধরা পড়ার কথা জানায় ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
তবে তার সেরে উঠতে ঠিক কতদিন সময় লাগবে সেটি জানানো হয়নি। বলা হয়েছে ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচ খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১০ থেকে ১৫ দিন মাঠের বাইরে থাকতে হবে মিলিতাওকে।
‘ঘরে’ ফিরে ‘খুশি’ রাহুল