ফটিকছড়িতে আশেকানে হক ভাণ্ডারীর বার্ষিক সভা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯ এএম

চট্টগ্রামের ফটিকছড়িতে হারুয়ালছড়ির আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ির হারুয়ালছড়িতে আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিলের বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।

চট্টগ্রামে সুফিবাদ নিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, স্রষ্টার সাথে মানুষের ভালবাসার সম্পর্কই হচ্ছে সুফিবাদ। মাইজভান্ডারী দর্শন কুরআন ও মদিনা সনদের বাস্তব প্রতিফলন। হানাহানি, মারামারি কিংবা সংঘাত নয় সংলাপই হচ্ছে কুরআন এবং ধর্মের মূল শিক্ষা।'

সৈয়দ শফিউল আজিম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক মো. শাহেদ আলী চৌধুরী মাইজভান্ডারি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য শেখ মাকসুদুর রহমান দুলাল, জয়নাল আবেদীন জুলু, মাষ্টার দিদারুল আলম, মাষ্টার আহমদ হোসেন, মুহাম্মদ আলী নেওয়াজ ও মুহাম্মদ শহীদুল্লাহ।

সভায় আগামী ২০২৪-২০২৫ সেশনের জন্য মুহাম্মদ আজমকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার মো. ইব্রাহীমকে সাধারণ সম্পাদক করে উক্ত সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে সংগঠনটির পক্ষ থেকে ফটিকছড়িতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কিছু পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত