পানিতে ডুবে শিশুর মৃত্যু 

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৪ পিএম

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো.জারিফ নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাও ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। তখন সে বাইরে খেলছিল। হঠাৎ সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কিছুক্ষণ পর শিশুটিকে পুকুরে ভাসতে দেখেন এক প্রতিবেশী। 

পরে তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত