রাশিয়ার রাজধানী ও বৃহত্তম শহর মস্কো। দেশটির কেন্দ্রশাসিত এ শহরটির ৮৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১১৪৭ সালে যখন মস্কো শহর প্রতিষ্ঠিত হয়, তখন এর তেমন গুরুত্ব ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শহরটি সমৃদ্ধ্বি ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। একপর্যায়ে নগরীটি বর্তমানে পরাশক্তি রুশদের রাজধানীতে পরিণত হয়ে।
ঐতিহ্যগতভাবে সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয় শনিবার ‘মস্কো সিটি দিবস’ পালিত হয়। ৭ ও ৮ সেপ্টেম্বর শহরের কেন্দ্রস্থল, পার্ক, সাংস্কৃতিক কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো উৎসবের আয়োজন করা হয়। এ উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোবাসীর উদ্দেশে বাণী দিয়েছেন।
মস্কোকে রাশিয়ার প্রতীক ও নির্ভরযোগ্য শক্ত ঘাঁটি হিসেবে উল্লেখ করে ভ্লাদিমির পুতিন বলেন, ‘মস্কোর বাসিন্দাদের এবং আমাদের এত বড় দেশের সকল নাগরিককে অভিনন্দন জানাতে চাই। কারণ আমাদের প্রত্যেকের, আমরা যেখানেই জন্মগ্রহণ করি না কেন এবং বেড়ে উঠি না কেন, আমাদের রাজধানীর সঙ্গে একটি বিশেষ সম্পর্ক রয়েছে।’
তার মতে, সোনালী গম্বুজযুক্ত এবং মহিমান্বিত মস্কো সর্বদা রুশদের হৃদয় ছিল এবং থাকবে। পুতিন বলেন, ‘এটি বীর ও শ্রমিকদের একটি শহর। আমাদের বহুজাতিক জনগণের মূল্যবোধের কেন্দ্র, আমাদের রাষ্ট্রের প্রতীক এবং নির্ভরযোগ্য দুর্গ।’
বিএনপির আন্দোলন চলবে: তারেক রহমান
ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলেন যারা