চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গ। ঘটনার পর প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে কলকাতাসহ রাজ্যটির সর্বত্র। এ ঘটনায় আন্দোলনকারী ও বিরোধী দলগুলোর তীব্র সমালোচনার মুখে পড়েছে রাজ্যটির ক্ষমতাসীন দল
তৃণমূল কংগ্রেস। এ ঘটনার সমালোচনা করে এবং দোষীদের শাস্তি দিতে ব্যর্থ হওয়ায় তৃণমূল থেকে সরে দাঁড়ালেন দলটির বর্ষীয়ান নেতা জহর সরকার। গতকাল রবিবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে রাজ্যসভার সংসদীয় পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি। শুধু দল থেকেই নয়, সক্রিয় রাজনীতি থেকেও নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন এই তৃণমূল সংসদ সদস্য। চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় দল যেসব পদক্ষেপ নেওয়া দরকার ছিল, সেটি তৃণমূল করতে পারেনি বলে অভিযোগ জহর সরকারের। এ ছাড়া নানা বিষয়ে ক্ষমতাসীন সরকারের সমালোচনাও করেছেন তিনি। এর আগে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়েও প্রকাশ্যে তৃণমূলের সমালোচনা করেছিলেন জহর সরকার।
এদিকে, আরজি কর কাণ্ডে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার তদন্তের মুখে পড়েছেন তৃণমূলের দুই প্রভাবশালী নেতা।
