পারমাণবিক সক্ষমতা বাড়াবে উত্তর কোরিয়া

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। এ জন্য একটি পারমাণবিক শক্তি নির্মাণনীতি বাস্তবায়ন করছে দেশটি। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এই খবর জানিয়েছে। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেওয়া ভাষণে দেশটির নেতা কিম জং উন বলেন, বহির্বিশ্বের হুমকি প্রতিহত করতে তার দেশ এখন দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াতে চায়। গত সোমবার উত্তর কোরিয়ার ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেওয়া ভাষণে কিম জং-উন বলেন, ‘পারমাণবিক সক্ষমতা বাড়ানো এবং তা সঠিকভাবে ব্যবহারের জন্য এখনই প্রস্তুতি নিতে হবে, যাতে রাষ্ট্রের নিরাপত্তা সুনিশ্চিত হয়।’ এ সময় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিভিন্ন হুমকি মোকাবিলার জন্য একটি শক্তিশালী সামরিক উপস্থিতি প্রয়োজন বলে মন্তব্য করেন উত্তর কোরিয়ার নেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত