সামাজিক মাধ্যম ব্যবহারে বয়স বেঁধে দিচ্ছে অস্ট্রেলিয়া

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০১ এএম

শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সীমিত করার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, এ বিষয়ক আইন প্রণয়নের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে একটি জরিপ চালানো হবে। এরপর নির্দিষ্ট বয়সসীমা সংক্রান্ত আইন কার্যকর করা হবে।

তবে কোন বয়সী ব্যবহারকারীরা এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত থাকবেন সেটি এখনো নিশ্চিত করেনি অস্ট্রেলিয়ার সরকার। তবে ধারণা করা হচ্ছে, ১৪ থেকে ১৬ বছর বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সীমিত করা হতে পারে দেশটিতে। আলবানিজ বলেন, ‘শিশুদের বাস্তব মানুষের সঙ্গে বাস্তব অভিজ্ঞতা অর্জন করাটা গুরুত্বপূর্ণ। প্রযুক্তির আধুনিকায়নের ফলে এখনকার শিশুরা অনেক বেশি বাস্তবতা বিমুখ হয়ে উঠছে। স্ক্রিনের ওপর নির্ভরতা এ প্রজন্মের শিশুদের পিছিয়ে দিচ্ছে বলে মত তার। স্ক্রিনের প্রতি আসক্তি কমিয়ে শিশুদের খেলাধুলা ও প্রতিভা বিকাশ ঘটায় এমন বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত