ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৮ পিএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) পাভেল রহমান (৫৪) নামের এক হাজতি মারা গেছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কারারক্ষিরা তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সকালে কারারক্ষিরা ওই বন্দিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তখন চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা যায়, পাভেল সূত্রাপুর, ওয়ারী, বংশাল ও গেন্ডারিয়া থানার মানি লন্ডারিং মামলায় আসামি ছিলেন। তার বাসা ওয়ারীর নারিন্দা রোড এলকায়। বাবার নাম গোলাপ রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত