তারেক রিয়াজ খান সম্প্রতি এনআরবি ব্যাংক পিএলসিতে এমডি হিসেবে তিন বছরের মেয়াদে যোগ দিয়েছেন। এনআরবি ব্যাংক পিএলসিতে যোগ দেওয়ার আগে তারেক রিয়াজ পদ্মা ব্যাংক পিএলসির এমডি এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করার পর তারেক একাধিক ন্যাশনাল ও মাল্টি-ন্যাশনাল প্রতিষ্ঠানে চাকরি করেন। দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে তারেক ১৯৯৭ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ট্রেইনি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং ১৬ বছর সিনিয়র ম্যানেজমেন্ট পদসহ বিশেষ করে রিটেইল এবং ব্রাঞ্চ ব্যাংকিংয়ের ডোমেনে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি প্রিমিয়ার ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ডিএমডি, সিওও এবং ক্যামেলকো হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ব্যাংক আলফালাহ বাংলাদেশের রিটেইল ব্যাংকিং এবং ব্রাঞ্চের কান্ট্রি হেড হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তারেক বিভিন্ন ব্যাংকে একাধিক সাংগঠনিক কাঠামো পরিবর্তনের উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে ব্যবসা সম্প্রসারণ, ঝুঁকি ব্যবস্থাপনা, অপারেশন, সাপোর্ট ফাংশন, প্রযুক্তি এবং এইচআরের নির্দিষ্ট ক্ষেত্রে মৌলিক উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে থাকাকালে তিনি সংযুক্ত আরব আমিরাত, ভারত এবং মালয়েশিয়ায় অ্যাটাচমেন্ট এক্সপোজার ছিলেন। বিজ্ঞপ্তি
