১৫ ম্যাচ মিস করে আজই মাঠে ফিরছেন মেসি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৪ পিএম

২০২৪ কোপা আমেরিকা ফাইনাল ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন লিওনেল মেসি। এরপর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। মেসি কবে মাঠে ফিরবেন তা নিয়ে ছিল জল্পনা। এরই মধ্যে খবর হয়েছিল ফ্লুতে অনুশীলন করতে পারেননি তিনি।

তবে আজ ইন্টার মায়ামির দলীয় অনুশীলনে ফিরেছেন মেসি। এমএলএসে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ আজ শনিবার ফিলাডেলফিয়ার বিপক্ষে। ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছেন এই ম্যাচ দিয়েই মাঠে ফিরতে যাচ্ছেন মেসি।

মার্তিনো বলেন, 'সে ঠিক আছে, আগামী ম্যাচের জন্য সে অ্যাভেইলেবল। দলীয় অনুশীলন শেষে তার সঙ্গে আমাদের কৌশল নিয়ে কথা বলবো। দুই মাস সে থেমে ছিল, তবে সে এখন সম্পূর্ণভাবে মাঠে ফিরতে প্রস্তুত। এই সময়টা সম্ভবত তার মনে গেঁথে থাকবে, মনে হতো যদি আমি শিকাগোতে খেলতে পারতাম। কিন্তু সেই ম্যাচ থেকে এখন পর্যন্ত ১৫ দিন নিজের মতো অনুশীলন করেছে সে।'

কোপা আমেরিকা ফাইনালে চোটে পড়ার পর এমএলএসের ৯ ও লিগস কাপের ৪ ম্যাচ এবং জাতীয় দলের শেষ দুটি ম্যাচ মিস করেছেন মেসি। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত