সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রিয়াদে বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ই-পাসপোর্ট প্রকল্পের সহকারী পরিচালক মেজর সুমিরিয়ার সাদেকিন ই-পাসপোর্টের আবেদনের প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের সম্যক ধারণা প্রদান করেন।
তিনি জানান, ‘আবেদনকারীরা ৫ বছর বা ১০ বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পাওয়ার এক মাসের মধ্যে ই-পাসপোর্ট সরবরাহ করা হবে।’
অনুষ্ঠানে ই-পাসপোর্ট সম্পর্কে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়। এছাড়া ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ প্রকল্পের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
সভাপতির বক্তব্যে চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রাকিবুল্লাহ জানান, ‘বাংলাদেশের ৪৬তম মিশন হিসেবে সৌদি আরবে ই-পাসপোর্ট সেবা চালু করা হলো। ই-পাসপোর্ট সেবা দানের জন্য ইতিমধ্যে দূতাবাসে ২০টি বুথ স্থাপন করা হয়েছে। এছাড়া দূতাবাস বিভিন্ন শহরে কনস্যুলার পরিষেবা প্রদানের সময় ই-পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে।’
দূতাবাস জানিয়েছে, শুক্রবার থেকেই সৌদি আরবে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিক ই-পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
দিল্লি থেকে ঢাকায় ডোনাল্ড লু