খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, জনমানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে ৭২ সালের সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল। আমি বলি ৭২ সালের সংবিধানের যে চেতনা সেই চেতনার সঙ্গে ৭১ সালের চেতনাকে বরবাদ করা হয়েছিল।
আজ রবিবার দুপুরে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখার আয়োজিত নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা পাশের দেশেই রয়েছেন। যেকোনও সময় নাকি দেশে ঢুকে যেতে পারেন। আমরাও চাই তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যেমে বিচার করা হোক। তিনি সব সময় সংখ্যালঘুদের নিয়ে বিশৃঙ্খলা করেন। রাতের বেলা নাগিন হয়ে সংখ্যালঘুদের দংশন করেন। আর দিনের বেলা গিয়ে ওঝা হয়ে সেই বিষ ঝাড়েন।
তিনি আরো বলেন, পঞ্চগড়ে সাধারণ মুসলমানদের বিরুদ্ধে কাদিয়ানীদের মিথ্যা মামলা আগামী এক মাসের মধ্যে প্রত্যাহার করে নিতে হবে। যদি না করা হয় তাহলে আমরা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত গ্রহণ করব।
বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখার সভাপতি মীর মোর্শেদ তুহিনের সভাপতিত্বে গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জালালুদ্দিন, মাহবুবুল হক, সদস্য সচিব আবু সাইদ নোমান, বায়তুল মাল সম্পাদক ফজলুর রহমান, জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার আমির অধ্যাপক ইকবাল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক ক্বারী মো. আব্দুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
শুল্ক কমলেও হিলি স্থলবন্দরে শুরু হয়নি পেঁয়াজ আমদানি
একই দলে দেখা যেতে পারে সাকিব-কোহলি-বাবরকে