স্বেচ্ছায় অব্যাহতি চাইলেন সিএমপির কনস্টেবল রাজ্জাক 

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম

ব্যক্তিগত কারণ দেখিয়ে নগর পুলিশের কর্মরত আব্দুর রাজ্জাক নামের এক কনস্টেবল চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি পেতে আবেদন করেছেন। গতকাল শনিবার সিএমপির উপকমিশনার (সদর) এর কাছে তিনি এই আবেদন করেন।

নগর পুলিশের এই সদস্য সিএমপির এসএএফ শাখায় কর্মরত আছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে চাকরি থেকে অব্যাহতি দিতে কনস্টেবল আব্দুর রাজ্জাক ঊর্ধ্বতন কর্মকতার কাছে আবেদন করলেও বাস্তবে এর পেছনে অন্য কারণ দেখছেন সংশ্লিষ্টরা। তবে এই ব্যাপারে গণমাধ্যমের কাছে মুখ খুলছেন না আব্দুর রাজ্জাক।

আবেদন পত্রে তিনি লিখেছেন, "আমি কনস্টেবল (৫৮৭৫) আব্দুর রাজ্জাক, আমি বর্তমানে সিএমপির ওয়েলফেয়ার এন্ড ফোর্স বিভাগের অধীন এসএএফ কর্মরত আছি। আমার ব্যক্তিগত পারিবারিক সমস্যার কারণে স্বেচ্ছায় চাকরি হতে অব্যাহতি নিতে একান্ত ইচ্ছুক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত